পেলের শারীরিক অবস্থার উন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলের রাজা পেলেকে এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ, ‘পেলে দ্রুত উন্নতি করছেন। তবে তিনি এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রেই আছেন।’ বিবৃতিতে আরও জানানো হয়েছে, পেলে ঠিকঠাকভাবেই কথা বলছেন এবং তাঁর অবস্থা স্বাভাবিক রয়েছে।
পাঁচ দিন ধরে মূত্রাশয়ের সংক্রমণে সাও পাওলোর হাসপাতালে ভর্তি পেলে। দুই দিন আগে অবস্থার অবনতি হলে ৭৪ বছর বয়সী পেলেকে নিয়ে যাওয়া হয় নিবিড় পরিচর্যাকেন্দ্রে। পরশু ভক্ত-সমর্থক-ফুটবলানুরাগীদের আশ্বস্ত করে পেলে নিজের টুইটারে জানান, তিনি ভালো আছেন। সঙ্গে এটিও জানান, নিরবচ্ছিন্ন চিকিৎসার স্বার্থেই তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়েছে। এএফপি।