প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনালের বিপক্ষে ম্যাচের পর অনেকের চোখেই মস্ত খলনায়কে পরিণত হয়েছেন চেলসি স্ট্রাইকার ডিয়েগো কস্তা। কিন্তু ফুটবল কিংবদন্তি পেলে মনে করেন, তাঁর সময়ের তুলনায় কস্তার ঘটনাটি নেহাতই ‘ছোট অপরাধ’। ফুটবল মাঠে প্রতিপক্ষের হাতে কম নিগৃহীত হননি পেলে। ১৯৬৬ সালের বিশ্বকাপে পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও মোরাইসের ট্যাকলে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হয়েছিল তাঁকে। কস্তার ঘটনাটিকে ‘সে তুলনায় কিছুই নয়’ বলে মনে করেন ফুটবলসম্রাট, ‘শুনুন, আমার সময়ে এসব ছিল খুবই সাধারণ ঘটনা।’ তাহলে এ সময়ে তুলনায় ‘বড় কিছু’র উদাহরণ আছে তাঁর হাতে? উত্তরটা শুনুন তিনবারের বিশ্বকাপজয়ীর মুখেই, ‘একবার এমনটা ঘটতে দেখেছি যে স্ট্রাইকারটা একজনকে কামড়ে দিল—লুইস সুয়ারেজ! সেটা ছিল এর চেয়ে খারাপ।’ এএফপি।