পেল্লে-কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের সঙ্গে গত বৃহস্পতিবারের ম্যাচটা খুব একটা ভালো খেলছিলেন না। ৬০ মিনিটেই তাই গ্রাজিয়ানো পেল্লেকে তুলে নেন ইতালি কোচ জিয়ামপিয়েরো ভেনতুরা। তাতেই খেপে যান পেল্লে। মাঠে ছেড়ে যাওয়ার সময় কোচ তাঁর দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন, ৩১ বছর বয়সী স্ট্রাইকার হাত না মিলিয়ে চলে যান রাগ দেখিয়ে। ব্যাপারটা ভালোভাবে নেননি ভেনতুরা। মেসিডোনিয়ার বিপক্ষে বাছাইপর্বের আজকের ম্যাচের দল থেকে পেল্লে বাদ। কোচের এই সিদ্ধান্তকে খুবই যৌক্তিক মনে করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশনও (এফআইজিসি)। এক বিবৃতিতে ফেডারেশন বলেছে, ফেডারেশনের সঙ্গে আলোচনা করেই ভেনতুরা এ সিদ্ধান্ত নিয়েছেন। ফেডারেশন সাফ জানিয়ে দিয়েছে, ইতালি দলে খেলতে হলে সবাইকে সহকর্মী ও সতীর্থদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ইএসপিএন।