পোপের না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার কোপা আমেরিকায় একটি গোলের অর্থ—দাতব্য কাজের জন্য ভ্যাটিকান সিটির ১০ হাজার মার্কিন ডলার লাভ। দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবলের সঙ্গে এমনই একটা চুক্তি হয়েছিল ভ্যাটিকানের। কিন্তু সেই চুক্তিটা স্থগিত করেছে পোপের রাজ্য। কারণ ফিফার দুর্নীতিতে কনমেবল কর্মকর্তাদের সংশ্লিষ্টতা। এফবিআইয়ের অনুসন্ধানে কনমেবলের সাবেক দুই কর্মকর্তা নিকোলাস লোপেজ এবং ইউজেনিও ফিগেরেদোর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তে তাঁরা নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কনমেবলের কাছ থেকে কোনো অর্থ নেবে না ভ্যাটিকান। দুর্নীতির বিরুদ্ধে যাঁরা লড়াই করে চলেছেন, ভ্যাটিকানের এই সিদ্ধান্ত তাঁদের জন্য বড় একটা অনুপ্রেরণা। ফক্সস্পোর্টস।