প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাগ-আউটেই সবাই তাঁকে দেখতে অভ্যস্ত, হোসে মরিনহোর সেটাই প্রধান পরিচয়। তাই বলে সেখান থেকে একেবারে পোপ হয়ে যাবেন! ভড়কে যাবেন না, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ সত্যি সত্যি পোপ হচ্ছেন না। বরং পোপের একটা ভূমিকায় অভিনয় করতে হচ্ছে তাঁকে। ঠিক অভিনয় বলাও ঠিক হচ্ছে না, মরিনহো আসলে পোপ ফ্রান্সিসের কণ্ঠ দেবেন। মাতা মেরিকে নিয়ে একটা অ্যানিমেশন চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে, সেখানে একটা চরিত্র থাকছে পোপের। পর্তুগিজ, স্প্যানিশ, ইংরেজি ও ইতালিয়ান এ চারটি ভাষায় কণ্ঠ দিতে হবে। মরিনহো এই চার দেশেই কোচিং করিয়েছেন, চারটি ভাষাতেই তিনি সড়গড়। তার চেয়েও বড় কথা, এখান থেকে পাওয়া অর্থের সবটাই অবহেলিত ও দুস্থ শিশুদের জন্য দান করে দেবেন বলে শোনা যাচ্ছে! মিরর।