প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার হয়ে একসঙ্গে অনেক শিরোপাই জিতেছেন তাঁরা। জেরার্ড পিকে এখনো জিতে চলেছেন। কার্লোস পুয়োল ফুটবলকে বিদায় জানিয়েছেন কয়েক বছর হলো। বার্সার সাবেক আর বর্তমান ডিফেন্ডার মিলে জিতলেন আবার। এবার ফুটবলে নয়, সাবেক দুই সতীর্থ জয় পেয়েছেন প্যাডবোলে! টেনিস আর ফুটবলের সমন্বয়ে ২০০৮ সালে খেলাটির উদ্ভাবন আর্জেন্টিনায়। যাঁকে-তাঁকে নয়, খেলাটিতে বার্সেলোনার জুটি ১০-৭ ব্যবধানে হারিয়েছেন প্যাডবোলে বিশ্বের এক নম্বর ফের্নান্দো বেলাস্তেগুইনকে। পরে পিকে আর পুয়োল একটি একক ম্যাচে মুখোমুখি হয়েছিলেন। সেখানে পিকেকে ১০-৮ ব্যবধানে হারিয়ে দেন বার্সেলোনার সাবেক ডিফেন্ডার পুয়োল। মার্কা।