প্যারিসে মেসি–সুবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার থেকে প্যারিস সেন্ট জার্মেইঁয়ের (পিএসজি) হয়ে গেলেন মেসি। শেষ হলো ২১ বছরের কাতালান–অধ্যায়, বার্সার হয়ে মেসির পথচলা। প্যারিসে নেমেই পিএসজির হয়ে চুক্তি সেরে ফেলেছেন আগামী দুই বছর এ ক্লাবের জার্সি গায়েই ইউরোপ মাতাবেন তিনি। সঙ্গে থাকবেন প্রিয় বন্ধু নেইমার। থাকবেন এমবাপ্পে, রামোস, দোন্নারুম্মা, ভাইনালডম, পারেদেস, দি মারিয়া, ভেরাত্তি, ইকার্দির মতো আরও অনেকে। নতুন অধ্যায়ে মেসি কোন ইতিহাস গড়বেন, সেটি সময়ের হাতেই তোলা। আপাতত প্যারিসে প্রথম দিনটা মন্দ কাটেনি তাঁর। প্রিয় পাঠক, আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর ক্যামেরায় মেসির প্যারিস আগমনের দিনটির বিভিন্ন মুহূর্ত দেখে নিন
১ / ২০
প্যারিসে মেসি তাঁর পরিবার নিয়ে আপাতত উঠেছেন হোটেলে। রয়্যাল মনচিআও হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে পিএসজি–ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছেন তিনি।
ছবি : রয়টার্স
২ / ২০
হোটেলের ব্যালকনিতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের সঙ্গে মেসি।
ছবি : রয়টার্স
৩ / ২০
কাল স্থানীয় সময় বেলা ৩টার দিকে প্যারিসে পৌঁছেন মেসি। প্রায় সঙ্গে সঙ্গেই পিএসজির সঙ্গে চুক্তি সইয়ের পর্বটা সেরে ফেলেন তিনি।
ছবি : রয়টার্স
৪ / ২০
এয়ারপোর্টে নেমেই নতুন ভক্তদের সঙ্গে প্রথম দেখা।
ছবি : রয়টার্স
৫ / ২০
প্যারিসের রাস্তায় হাস্যোজ্জ্বল মেসি। নতুন ভক্তদের আগ্রহ-উদ্দীপনা হয়তো ভুলিয়ে দিয়েছে তাঁর বার্সেলোনা-বিচ্ছেদের কষ্ট।
ছবি : রয়টার্স
৬ / ২০
এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার পথে, আগ্রহী ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন মেসি।
ছবি : রয়টার্স
৭ / ২০
হোটেলের নিচে মেসির গাড়িবহর। এত বড় ফুটবল তারকা কখনও খেলতে এসেছিল ফ্রান্সে?
ছবি : রয়টার্স
৮ / ২০
নতুন ভক্তদের দিয়ে চেয়ে আছেন মেসির স্ত্রী আন্তোনেলা। বড় ছেলে থিয়াগো এখনও মানিয়ে নিতে পারছে না যেন।
ছবি : রয়টার্স
৯ / ২০
প্লেন-যাত্রার ধকলের চিহ্ন মাত্র নেই চোখেমুখে। থাকবে কী করে? ভক্তদের উদ্দীপনা যে বেশ ছোঁয়াচে জিনিস!
ছবি : রয়টার্স
১০ / ২০
ক্লাবের নতুন রাজপুত্রকে বরণ করে নেওয়ার অপেক্ষায় পিএসজির ভক্ত-সমর্থকদের একাংশ। কখনও ভেবেছিলেন তাঁরা, এমন দিন আসবে জীবনে?
ছবি : রয়টার্স
১১ / ২০
শারীরিক পরীক্ষার সময়ে।
ছবি : পিএসজি
১২ / ২০
সময় এখন নতুন জার্সি পরার। বার্সায় যে জার্সি পরে ক্যারিয়ার শুরু করেছিলেন, সেই ৩০ নম্বর জার্সি পরে শুরু হবে পিএসজি-অধ্যায়ও।
ছবি : পিএসজি
১৩ / ২০
৩০ নম্বর জার্সি হাতে মেসি। এই জার্সি পরেই আপাতত খেলবেন পিএসজির হয়ে।
ছবি : পিএসজি
১৪ / ২০
পিএসজির সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময়ে।
ছবি : পিএসজি
১৫ / ২০
জার্সি নতুন, বুটটা তো নতুন হতে হবেই!
ছবি : পিএসজি
১৬ / ২০
ক্যাম্প ন্যু নয়, এখন এই পার্ক দি প্রিন্সেসেই নতুন নতুন জাদু দেখাবেন মেসি।
ছবি : পিএসজি
১৭ / ২০
এই জার্সিতে মেসিকে দেখা যাবে, কে ভেবেছিল কবে? আজ এটাই বাস্তব।
ছবি : পিএসজি
১৮ / ২০
দশ নম্বর ছেড়ে তিরিশ নম্বরে। ক্যারিয়ারের গতিপথ আক্ষরিক অর্থেই বদলে যাচ্ছে মেসির।
ছবি : পিএসজি
১৯ / ২০
এই মাঠেই এখন থেকে দর্শকদের পরিতৃপ্ত করবেন মেসি।
ছবি : পিএসজি
২০ / ২০
সবকিছু আনুষ্ঠানিক। মেসি এখন পিএসজির।
ছবি : পিএসজি