প্রতিদ্বন্দ্বিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাব দুটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা নতুন করে বলার কিছু নেই। বার্সেলোনা যদি উত্তর মেরুতে যায়, রিয়াল মাদ্রিদ যাবে দক্ষিণ মেরুতে। প্রতিদ্বন্দ্বিতাটা সমর্থকদের মধ্যেও একই রকম। পরশু চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর ঝাঁজটা টের পাওয়া গেল আরেকবার। অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে রিয়াল জেতার পর চিরপ্রতিদ্বন্দ্বীদের অভিনন্দন জানিয়ে ছোট্ট টুইট করে বার্সেলোনা, ‘মিলানে চ্যাম্পিয়নস লিগ জেতায় রিয়ালকে অভিনন্দন!’ এতেই কি ক্ষোভ কাতালান ক্লাবটির সমর্থকদের! ‘এখনই মুছে ফেলুন’ বাক্যটি লিখে বার্সেলোনার টুইটটি লাগাতার রিটুইট করতে থাকেন অনেকে। অবশ্য শুধু সমর্থকেরাই কেন, মাদ্রিদ ও বার্সেলোনাভিত্তিক পত্রিকাগুলোও কি কম! এএস, মার্কার মতো মাদ্রিদের পত্রিকাগুলোয় কাল শোভা পেয়েছে রিয়ালের উল্লাসের ছবি, সেখানে বার্সেলোনাভিত্তিক স্পোর্ত বা মুন্দো দেপোর্তিভোর প্রথম পাতায় ছাপিয়েছে তোরেস-হুয়ানফ্রানদের কান্নামাখা মুখগুলোর ছবি। ডেইলি মেইল।