প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারে কম গোল করেননি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। উদ্যাপনও কম করেননি। ক্লাব ফুটবলে ইংলিশ মিডফিল্ডারের গোলসংখ্যা আড়াই শর বেশি। সেই ল্যাম্পার্ডই পরশু গোল করার পরের মুহূর্তে বুঝতে পারছিলেন না কী করবেন। গত ১৩ মৌসুম যে ক্লাবের সমার্থক হয়ে উঠেছিলেন সেই চেলসির বিপক্ষেই যে এই গোল! চেলসির বিপক্ষে ১১তম ম্যাচে (আগের ১০টি ওয়েস্ট হামের পক্ষে) প্রথম গোলটা করেই রেকর্ড করে ফেলেছেন ধারে ম্যানচেস্টার সিটিতে খেলা ল্যাম্পার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিসহ ৩৯টি ক্লাবের বিপক্ষে গোল পেলেন তিনি। ক্লাবের সংখ্যাটাই রেকর্ড। এত দিন ৩৮টি ক্লাবের বিপক্ষে গোল করে আরেক ইংলিশ স্ট্রাইকার অ্যান্ড্রু কোলের সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করেছেন চেলসির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (২১১)।