প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দর্শকই যদি না আসে তবে দুই পয়সারও দাম নেই এই খেলার’—কথাটি বেশ পুরোনো। নতুন করে আলোচনায় এনেছেন বায়ার্ন সমর্থকেরা। নিজেদের মাঠে ১২ পাউন্ড খরচ করেই খেলা দেখেন তাঁরা। কিন্তু মঙ্গলবারের চ্যাম্পিয়নস লিগের খেলায় আর্সেনালের মাঠে ঢুকতে তাঁদের গাঁট থেকে বের করতে হয়েছে অন্তত ৬৪ পাউন্ড! অথচ এমিরেটস স্টেডিয়ামের অন্যান্য খেলায় টিকিটের মূল্য থাকে মাত্র ২৭ পাউন্ড। টিকিটের এমন উচ্চমূল্যের প্রতিবাদে তাই খেলার প্রথম পাঁচ মিনিটে আসন গ্রহণ করেননি তাঁরা। যেন অনুচ্চারিত একটি বার্তাই দিয়ে দিলেন, ‘আজ পাঁচ মিনিট পরে ঢুকলাম বটে, পরে স্টেডিয়াম খালিও থাকতে পারে।’ মজার ব্যাপার হলো, এমন প্রতিবাদে ‘গানার’ সমর্থকেরাও তালি দিয়েই উৎসাহ জুগিয়েছেন তাঁদের। মার্কা।