প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলে এখন টাকার ছড়াছড়ি। পেট্রোডলার দিয়ে সাফল্য মিলছে নগদে। পিএসজি-ম্যান সিটির উদাহরণ চোখের সামনেই। জার্মানিতেই যা একটু ব্যতিক্রম, উড়ে এসে জুড়ে বসে এখানে কেউ রাতারাতি বড় ক্লাব হয়ে যায়নি। কিন্তু কোমল পানীয় প্রতিষ্ঠান রেড বুল এবার এসে কিনে নিয়েছে লাইপজিগ ক্লাব, এর মধ্যে ১০ কোটি ইউরো খরচও করে ফেলেছে। ২০০৯ সালেও পূর্ব জার্মানির ক্লাবটি খেলত পঞ্চম বিভাগে, এখন তারা বুন্দেসলিগায় উঠে এসেছে। এ ব্যাপারটাই মেনে নিতে পারছেন না বরুসিয়া ডর্টমুন্ডের সমর্থকেরা। কাল লাইপজিগের সঙ্গে ম্যাচ ছিল বুন্দেসলিগার, ডর্টমুন্ড সমর্থকদের বড় একটা অংশ ওই ম্যাচ বর্জন করেছেন। শুধু ডর্টমুন্ড নয়, অন্য ক্লাবের সমর্থকদের অনেকেই লাইপজিগের ম্যাচের টিকিট কাটেননি। লাইপজিগের বড় একটা বিরোধী পক্ষ এর মধ্যেই হয়ে গেছে! এএস।