প্রতিবাদকারীদের আক্রমণের শিকার ইসরায়েলের ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবাদকারীরা আক্রমণ করে বসে ইসরায়েলি ফুটবলারদের
প্রতিবাদকারীরা আক্রমণ করে বসে ইসরায়েলি ফুটবলারদের

অস্ট্রিয়ায় প্রীতি ম্যাচ খেলতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হলো ইসরায়েলের একটি ফুটবল দলকে। গতকাল নির্ধারিত সময়ে ম্যাচটি শুরুও করা যায়নি। মাঠে ঢুকে খেলোয়াড়দের আক্রমণ করেছিলেন প্রতিবাদকারীরা। তবে কেউ আহত হননি। পুলিশ দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সালজবুর্গে লিলের সঙ্গে প্রীতি ম্যাচ ছিল ইসরায়েলি ক্লাব ম্যাকাবি হাইফার। এ সময় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে ২০ জনের মতো প্রতিবাদকারী মাঠে ঢুকে পড়েন। গাজায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদ করছিলেন তাঁরা। এঁদের বেশির ভাগই তুর্কি বংশোদ্ভূত অস্ট্রিয়ান নাগরিক।
পুলিশ জানিয়েছে, মাঠে ঢুকে পড়া প্রতিবাদকারীদের সঙ্গে খেলোয়াড়দের সংঘর্ষ বাঁধে। তবে সেটি গুরুতর কোনো রূপ নেওয়ার আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাঁচ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচটি।
কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর। রয়টার্স।