প্রতিশোধস্পৃহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারবার করে বিশ্বকাপ জিতেছে দুটি দলই। ফুটবলের ইতিহাস আর ঐতিহ্যেও ইতালি-জার্মানি কেউ কারও চেয়ে কম নয়। মুখোমুখি লড়াইয়েও তাই পরিসংখ্যানটা এ রকম হাড্ডাহাড্ডি হওয়ার কথা। অথচ সেখানে ইতালির একতরফা দাপট! শুধু দাপট? এটা ফুটবল ইতিহাসেরই একটা বিস্ময় যে এখনো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ইতালিকে হারাতে পারেনি জার্মানি! বিশ্বকাপ আর ইউরো মিলিয়ে ৮ বারের দেখায় ইতালি জিতেছে ৪ ম্যাচ, ড্র হয়েছে বাকি ৪টি। এর মধ্যে দুটি হারের সাক্ষী এখনকার জার্মান কোচ জোয়াকিম লোও। ২০০৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইতালির কাছে যখন জার্মানি ২-০ গোলে হেরে যায়, লো তখন দলের সহকারী কোচ। ৬ বছর পর ইউরোতে ২-১ গোলে হারের সময় তো প্রধান কোচই ছিলেন। প্রতিশোধের আকাঙ্ক্ষাটা তাই জেদ হয়ে চেপে বসেছে লোর মনে, ‘ইউরো ২০১৬-এর কোনো একটা পর্যায়ে আমি তাদের মুখোমুখি হতে চাই এবং জিততে চাই।’ ইচ্ছেপূরণ কি হবে লোয়ের? এএফপি।