প্রতিশোধ চায় না অ্যাটলেটিকো!

রিয়াল মাদ্রিদই যে ফাইনালে উঠছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ সুযোগ তো ম্যানচেস্টার সিটিরও আছে। তবে যদি রিয়ালই উঠে, ২০১৩-১৪ মৌসুমের ফাইনালের পুনরাবৃত্তিই হবে সেটা। আরও একবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তখন মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
দুই বছর আগের সেই ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীদের ৪-১ গোলে হারিয়ে অনেক আরাধ্য লা ডেসিমা জিতেছিল রিয়াল। ভেঙে দিয়েছিল অ্যাটলেটিকোর প্রথমবারের মতো ইউরোপ-সেরা হওয়ার স্বপ্ন। এবার কি প্রতিশোধের জন্য মুখিয়ে আছে ডিয়েগো সিমিওনের দল?
বছর দুয়েক আগের ফাইনালের সেই স্মৃতি যে দগদগে ঘা হয়ে আছে, সেটি বোঝা যাবে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনের কথা শুনলেই। তবে এটাকে ঠিক প্রতিশোধ স্পৃহা বলতে রাজি নন তিনি, ‘আমরা কিছু একটা তো চাই-ই, তবে সেটা প্রতিশোধ নয়। জীবনে সুযোগ ঘুরে ফিরে আসে, প্রতিশোধ নয়। এটা আমাদের জন্য আরেকটা সুযোগ বলতে পারেন।’ গোল ডটকম