প্রতিশ্রুতি পূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা রাখলেন ক্লদিও রানিয়েরি। কোনো ম্যাচে গোল হজম না করলে গোটা দলকে পিৎজা খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন লিস্টার সিটির কোচ। উৎসাহদায়ী এই প্রতিশ্রুতির পরও গোল আটকাতে পারছিল না লিস্টার সিটি। অবশেষে সেই দিনটি এল শনিবার। ঘরের মাঠে এদিন তারা নিজেদের জালে বল তো জড়াতে দেয়ইনি, উল্টো মাঠ ছেড়েছে ১-০ গোলের জয় নিয়ে। ম্যাচ শেষেই রানিয়েরি জানিয়েছিলেন, তিনি প্রতিশ্রুতিটা ভোলেননি, ‘আমি খেলোয়াড়দের জিজ্ঞাসা করেছি, কখন তারা পিৎজা খেতে চায়।’ কোচের ‘পিৎজা পার্টি’ অবশ্য এরই মধ্যে হয়ে গেছে। দলের ডিফেন্ডার ক্রিস্টিয়ান ফুকস মুখে এক টুকরো পিৎজা পুরছেন—এমন একটা ছবিও পোস্ট করেছেন টুইটারে। একটা লাইনও লিখেছেন, ‘অনেক ত্যাগের পর এই পিৎজা!’ ইএসপিএন।