প্রথম ম্যাচেই শিরোপা ইব্রার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের পর বিবিসির টুইট, ‘তিনি এরই মধ্যে ইউনাইটেডের নায়ক।’ সত্যিই তো, ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই নিজেকে নায়কের আসনে নিয়ে গেলেন ইব্রাহিমোভিচ, ক্লাবকে এনে দিলেন কমিউনিটি শিল্ড। ওয়েম্বলিতে লেস্টার সিটির বিপক্ষে গতকাল প্রথমে ইউনাইটেডকে এগিয়ে দেন জেসি লিনগার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরান লেস্টারের জেমি ভার্ডি। ম্যাচ শেষের সাত মিনিট আগে দৃশ্যপটে আসেন ইব্রা, আন্তোনিও ভ্যালেন্সিয়ার ক্রসে হেড করে শিরোপা এনে দেন হোসে মরিনহোর দলকে। বিবিসি।