প্রথম রাউন্ডেই বিদায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত নভেম্বরে ডেভিস কাপের ফাইনালে গ্যালারিতে ছিলেন, সার্বক্ষণিক দলকে উৎসাহও দিয়েছেন। ক্রোয়াটদের হারিয়ে শিরোপাও জিতেছিল তাঁর দল আর্জেন্টিনা। নতুন বছরের নতুন করে শুরু এই টুর্নামেন্টে আবারও আর্জেন্টিনার ম্যাচ, আবারও গ্যালারিতে ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু এবার আর দেশের জয় দেখতে পারলেন না সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। প্রথম রাউন্ডেই আর্জেন্টিনা বিদায় নিয়েছে ২-৩ ব্যবধানে ইতালির কাছে হেরে। শেষ ম্যাচে ইতালির ফ্যাবিও ফনিনির বিপক্ষে প্রথম দুই সেটে এগিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনার গুইদো পেল্লা। কিন্তু পরের তিন সেট হেরে গেলে বিদায় নিশ্চিত হয় আর্জেন্টিনার। এএফপি।