প্রথম হ্যাটট্রিকের দিনে বাবা মেসিরও হ্যাটট্রিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি পরিবারের পঞ্চম সদস্য চলে এসেছে? ফাইল ছবি
মেসি পরিবারের পঞ্চম সদস্য চলে এসেছে? ফাইল ছবি

মালাগার বিপক্ষে আজ বার্সেলোনার জার্সিতে দেখা যাবে না লিওনেল মেসিকে। চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে বিশ্রামকে কারণ দেখাতে পারত বার্সেলোনা। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ সরাসরিই বলেছে, ব্যক্তিগত কারণে আজ খেলবেন না মেসি। ব্যক্তিগত কারণটা যে, তৃতীয় সন্তানের আগমন, এ নিয়ে কারও সন্দেহ নেই।

তৃতীয় সন্তানের আগমন বার্তা এক মাস আগেই সবাইকে জানিয়েছেন মেসি। চিরোর প্রথম কিক ইনস্টাগ্রামের ভিডিওতে দেখিয়ে দিয়েছেন মেসি। সবাই সে সুখবরের অপেক্ষাতেই ছিলেন। স্প্যানিশ সাংবাদিক আলফ্রেডো মার্টিনেজের বরাতে খবর ছড়িয়ে পড়ে, মেসি বাবা হয়েই গেছেন। কয়েক ঘণ্টা আগে এক টুইটে জানান, ‘লিও মেসি ও আন্তোনেল্লা গত রাতে আবারও বাবা-মা হয়েছেন।’

মেসির পক্ষ থেকে জানাতে দেরি হচ্ছিল। অবশেষে ফেসবুকে নিজের পুত্রের আঙুল ধরা ছবি দিয়ে পোস্ট দিলেন। লিখলেন, বিয়েনভেনিদো চিরো (সুস্বাগতম সিরো)। ঈশ্বরকে ধন্যবাদ সব ঠিকঠাকমতো হয়েছে। মা ও ছেলে ভালো আছে। আমরা খুবই আনন্দিত।

আনন্দ বোঝাতে দুটো বিস্ময়চিহ্ন ব্যবহার করেছেন। তিনটিও ব্যবহার করতে পারতেন। তৃতীয়বারের মতো যে বাবা হলেন। ১০ মার্চ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছিলেন। বাবা মেসির হ্যাটট্রিক হওয়ার সুখবরও এল একই দিনে!