প্রথমার্ধে বাংলাদেশ-শ্রীলঙ্কা সমানে সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ ছবি:এহসান-উদ-দৌলা
চলছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ ছবি:এহসান-উদ-দৌলা

যশোরের শামসুল হুদা স্টেডিয়াম বহুদিন পর প্রাণ ফিরে পেয়েছে! গ্যা​লারি কানায়  কানায়  পূর্ণ। স্থান সংকুলান না হওয়ায় টাচলাইনের কাছে বসে-দাঁড়িয়ে খেলা দেখছেন বহু দর্শক। মিঠুনকে তো একবার কর্নার কিক নিতে হলো দর্শকের জুতা সরিয়ে! দর্শকের আনন্দ অবশ্য শতভাগ পূর্ণ হলো না প্রথমার্ধে। ​ এগিয়ে থেকেও প্রথমার্ধে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচের স্কোরলাইন ১-১।
১৫ মিনিটে মুন্নার দারুণ ক্রসে অসাধারণ এক হেডে বাংলাদেশকে এগিয়ে দেন এমিলি। ২৮ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান রোশান। প্রথমার্ধে দুদলই উপহার দিয়েছে অগোছালো ফুটবল। ভুল পাস, ফিনিশিংয়ের অভাব ছিল বাংলাদেশের খেলায়। জাহিদ-এমিলিরা দ্বিতীয়ার্ধে ভুল শুধরে দলকে জয় এনে দিতে পারেন কি না, সেটিই দেখার।