আরব আমিরাতকে ৬-০ গোলে হারাল বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের বাছাইপর্বের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী জর্ডানকে ১-০ গোলে হারানোর পর আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টগবগে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে তার প্রতিফলনও মিলল। সানজিদার জোড়া গোল, সঙ্গে বিপাশা ও কৃষ্ণা রানী সরকারের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে মণিকা চাকমার দল।
প্রথমার্ধে আধিপত্য বজায় রেখেই খেলেছে বাংলাদেশের মেয়েরা। বেশিরভাগ সময় বল ছিল বাংলাদেশের দখলে। ৫ মিনিটে দলকে এগিয়ে দেয় বিপাশা মালি। ৮ মিনিটেই জোরালো এক শটে ব্যবধান দ্বিগুণ করে আগের ম্যাচের নায়ক সানজিদা আক্তার। ২৩ মিনিটে আবারও সেই সানজিদা। দুর্দান্ত পারফরম্যান্স দেখানো এ ফরোয়ার্ডের আলতো টোকায় ৩-০ হয় স্কোরলাইন। ৪৩ মিনিটে ৪-০ করে ফেলে কৃষ্ণা রানী সরকার।