প্রশংসা করে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিকে সানচেস ফ্লোরেস এখন হয়তো প্রমাদ গুনছেন, ‘কেন যে অমন কাজ করতে গিয়েছিলাম!’ লিওনেল মেসির প্রশংসা করে যে নিজের ক্লাবের সমর্থকদেরই রোষের মুখে পড়েছেন এসপানিওল কোচ। পড়বেন নাই-বা কেন, বার্সেলোনা যে এসপানিওলের নগরপ্রতিদ্বন্দ্বী। গত সপ্তাহে ন্যু ক্যাম্পে মুখোমুখি হয় দুই ‘চিরশত্রু’ ক্লাব। মেসি-জাদুতে ম্যাচটা ৪-১ গোলে জেতে বার্সা। ম্যাচের পরই ফ্লোরেস গিয়ে মেসির জার্সিটা চেয়ে নেন। কারণটা ব্যক্তিগত, তাঁর ছেলে বার্সেলোনা ফরোয়ার্ডের ভক্ত কিনা! সংবাদ সম্মেলনেও সেদিন দুর্দান্ত খেলা মেসিকে প্রশংসায় ভাসান ফ্লোরেস। কিন্তু এসপানিওলের সমর্থকেরা সেটি মানবেন কেন! নিজেদের কোচের মুখে ‘চিরশত্রু’র প্রশংসা উল্টো তাতিয়ে দেয় তাঁদের। বেচারা ফ্লোরেস আর কী করবেন, করজোড়ে ক্ষমাই চেয়ে নিলেন তাই ক্লাবের সমর্থকদের কাছে। ফোরফোরটু।