প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) থাকছে যুক্তরাজ্য? কয়েক দিন ধরে ইউরোপজুড়ে এটি নিয়েই আলোচনা। ‘রিমেইন’ ও ‘লিভ’ দুই অংশে বিভক্ত যুক্তরাজ্যের মানুষ। গতকাল এ নিয়ে ভোটও হয়ে গেছে। তবে যুক্তরাজ্যকে ইইউতে রাখতে মজার এক প্রস্তাব দিয়েছে জার্মান পত্রিকা বিল্ড। যুক্তরাজ্য ইইউতে থাকলে জার্মানি ১৯৬৬ বিশ্বকাপে জিওফ হার্স্টের সেই ‘বিতর্কিত’ গোলটি মেনে নেবে। ফাইনালে সেদিন ২-২ সমতায় থাকা অবস্থায় অতিরিক্ত সময়ে হার্স্ট গোলটি করেছিলেন। জার্মানি তখনই প্রতিবাদ করেছিল—বল গোললাইন পেরোয়নি। ইংল্যান্ড পরে জিতেছে ৪-২ গোলে, কিন্তু জার্মানরা এখনো সেই গোলটি মেনে নিতে পারেনি। ইইউতে ইংল্যান্ডকে রাখার জন্য সেটিও এখন মেনে নিতে রাজি জার্মানি! শুধু তা-ই নয়, এখন থেকে ইংল্যান্ড পেনাল্টি পেলে জার্মানি পোস্টে গোলকিপার রাখবে না বলেও প্রতিশ্রুতিও দিচ্ছে। জার্মানির এত ‘ছাড়ের’ পর ইংল্যান্ডের মন কি গলবে? এএফপি।