প্রস্তাব পেয়েছিলেন পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে লুইস ফিগো—ফিফা সভাপতি প্রার্থী হিসেবে অনেকেরই নাম এসেছিল। কিন্তু পেলের নাম সেভাবে আসেনি। এবার ফুটবল সম্রাটের দাবি, তিনি নিজেই ফিফা সভাপতি প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কারণটা তাঁর মুখেই শুনুন, ‘আমার মনে হয় না আমি সভাপতি হিসেবে ভালো করতে পারতাম। কারণ আমি সবাইকে সাহায্য করতে চাই। সবার সঙ্গে থাকতে চাই। কিন্তু সভাপতি হলে সেটা সম্ভব নয়। সে কারণেই আমি ফিফা সভাপতি হইনি।’ কিন্তু সেই প্রস্তাব কখন পেয়েছিলেন, সেপ ব্ল্যাটার পদত্যাগ করার সময়, নাকি আরও আগে? পেলে সেটি পরিষ্কার করেননি। আইবিটি।