প্রস্তুতিতে নামল মেয়েরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএ গেমসের প্রাথমিক তালিকায় এবার মেয়েদের ফুটবল রাখেনি আয়োজক ভারত। তবে শেষ পর্যন্ত আরও কয়েকটি ইভেন্টের সঙ্গে মেয়েদের ফুটবলও যোগ হয়েছে। তাতে উজ্জীবিত বাংলাদেশ দল গতকাল থেকে শুরু করেছে সোনা ধরে রাখার মিশন। ক্যাম্পে ডাক পাওয়া ২৩ জনের মধ্যে কাল বাফুফের টার্ফে প্রথম দিনের অনুশীলনে অবশ্য ১১ জনই ছিলেন না। পরীক্ষার কারণে তাঁরা পরে আসবেন। কোচ হিসেবে আছেন গোলাম রব্বানি ছোটন।