প্রাচীরের নাম নাভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেইলর নাভাস
কেইলর নাভাস

স্ট্রাইকার হলে তাঁকে ‘নীরব ঘাতক’ বলা যেত। কিন্তু তিনি তো গোলরক্ষক, ‘ঘাতক’ শব্দটা তাই ঠিক যাচ্ছে না। তবে রিয়াল মাদ্রিদের হয়ে নীরবেই অর্জনের মুকুটে একেকটি নতুন পালক যোগ করছেন কেইলর নাভাস। এই তো পরশু পিএসজির বিপক্ষেও জাল অক্ষত রেখে একটা রেকর্ড করলেন এই কোস্টারিকান। চ্যাম্পিয়নস লিগে এই প্রথম কোনো গোলরক্ষক নিজের প্রথম ছয় ম্যাচে কোনো গোল খাননি। গত মৌসুমে বাসেল ও লুদোগোরেৎসের বিপক্ষে দুই ম্যাচে রিয়ালের গোলপোস্টে ছিলেন নাভাস। ওই ম্যাচ দুটির পর এই মৌসুমে গ্রুপ পর্বে প্রথম চার ম্যাচেও কোনো গোল হতে দেননি। এ নিয়ে বার্নাব্যুতে টানা নয় ম্যাচে রিয়ালের এক নম্বর গোলরক্ষকের ‘ক্লিনশিট’ গেল। মার্কা।