প্রাথমিক দলে তেভেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৪ ম্যাচে ২৯ গোল। জুভেন্টাসের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন কার্লোস তেভেজ। গত পরশু কোপা আমেরিকার জন্য ঘোষিত আর্জেন্টিনার ৩০ সদস্যের প্রাথমিক দলে তাঁর থাকাটা তাই কোনো বিস্ময় নয়। প্রায় তিন বছর উপেক্ষিত থাকার পর গত অক্টোবরে জেরার্ডো মার্টিনোর আর্জেন্টিনা দলে ডাক পান তেভেজ। এর পর থেকে অবশ্য জাতীয় দলে নিয়মিতই আর্জেন্টিনার হয়ে ৬৬ ম্যাচে ১৩ গোল পাওয়া এই স্ট্রাইকার। আইএএনএস।