প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব ও সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের জন্য প্রাথমিকভাবে ৫৮ জন কিশোর ফুটবলারকে বাছাই করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেইলর বাফুফে অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতার ১৬০ জন খেলোয়াড় থেকে এদের নির্বাচন করা হয়েছে। তােদর নিয়ে বাফুফে ভবনে ১৬-২০ জুলাই হবে আবাসিক ক্যাম্প। এদের থেকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে ৩০ জনকে। ডাক পাওয়া খেলোয়াড়দের ১৫ জুলাই বাফুফে ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে।