প্রার্থী হচ্ছেন শ্যাম্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একজন আনুষ্ঠানিকভাবে নাম লেখালেন ফিফা সভাপতি হওয়ার দৌড়ে। মিশেল প্লাতিনি, জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইন ও ত্রিনিদাদের সাবেক ফুটবলার ডেভিড নাখিদের পর এবার ফিফার সাবেক উপমহাসচিব জেরোম শ্যাম্পেন প্রার্থিতা ঘোষণা করলেন।

২৬ ফেব্রুয়ারিই সামনের ফিফা নির্বাচন। তবে প্রার্থিতা ঘোষণার শেষ সময় ২৬ অক্টোবর। তার আগেই পাঁচটি ফেডারেশনের সমর্থনসহ প্রার্থিতা জমা দিতে হবে। সেই তালিকায় সর্বশেষ নাম লেখালেন ফ্রান্সের শ্যাম্পেন। গত মে মাসেই ফিফা নির্বাচনে ব্ল্যাটারের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর প্রতিদ্বন্দ্বিতা করেননি। প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন এশিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান শেখ সালমান বিন ইব্রাহিমও। ব্রাজিল কিংবদন্তি জিকোও চান প্রার্থী হতে, তবে প্রয়োজনীয় পাঁচ দেশের সমর্থন এখনো পাননি। এএফপি।