প্রিমিয়ার থেকে নাম প্রত্যাহার ইয়ংমেন্সের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে এবার দেশের শীর্ষ ফুটবল লিগ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছিল ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব। কিন্তু অর্থ সংকটসহ আরও কিছু সমস্যায় দলটি প্রিমিয়ারে খেলবে না বলে চিঠি দিয়ে জানিয়েছে বাফুফেকে। ফুটবলে এটি ব্যতিক্রমী এক ঘটনা।
দলটি বলেছে, বর্তমান অবস্থায় দল গড়তে পারবে না তারা। প্রতিযোগিতার এই বাজারে কাড়াকাড়ি করে খেলোয়াড় নেওয়া তাদের পক্ষে অসম্ভব। তবে আগামীবার দলটি প্রিমিয়ারে খেলতে চায় বলে জানিয়েছে বাফুফেকে।
কিন্তু কাল বাফুফের লিগ কমিটির সভায় এ নিয়ে আলোচনার পর সভাপতি সালাম মুর্শেদী বলেছেন, ‘কোনো দল এভাবে নাম প্রত্যাহার করলে বাইলজ অনুযায়ীই আমাদের ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ অবনমন। সে লক্ষ্যে বাফুফের জরুরি সভা ডাকা হচ্ছে।’ তাঁর কথা, ‘১৩টি দল থেকে লিগে একটি দল এখন কমে যাবে, এটা নিশ্চিত। দল বাড়ানোর সুযোগ এখন আর নেই।’