প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ওয়েস্ট ব্রমের বিপক্ষে ২-০ গোলের জয়ে প্রিমিয়ার লিগের তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। এ মৌসুমে লিগে এটি ছিল তাদের ১৮তম জয়। এই জয় দিয়ে একটি রেকর্ডও হয়ে গেল ‘গানার’দের। প্রিমিয়ার লিগে এটি ছিল আর্সেনালের ৫০০তম জয়। ম্যানচেস্টার ইউনাইটেডের পর প্রিমিয়ার লিগের ‘৫০০ ক্লাবের’ দ্বিতীয় সদস্য গানাররা।
প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি জয়
৫৮৪ ম্যানচেস্টার ইউনাইটেড
৫০০ আর্সেনাল
৪৮৫ চেলসি
৪৫৫ লিভারপুল
৩৭৪ টটেনহাম
* পরিসংখ্যান গতকাল পর্যন্ত