প্রিমিয়ারে ইয়ংমেন্স ও সাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময়ের সাড়াজাগানো ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব আবার ফিরে এসেছে দেশের শীর্ষ ফুটবলে। আগামী প্রিমিয়ার লিগে খেলবে দলটি। পেশাদার লিগ চালুর পর এটি হবে শীর্ষ ফুটবলে তাদের প্রথম পা রাখা। ইয়ংমেন্সের সঙ্গী হয়ে প্রিমিয়ারে এসেছে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। এই দুটি দল চ্যাম্পিয়নশিপ লিগে শীর্ষ দুইয়ে থাকায় এই সুযোগটা পাচ্ছে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল চ্যাম্পিয়নশিপ লিগে অগ্রণী ব্যাংককে মতিন মিয়ার গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং (১-০)। হারলেও অবশ্য তাদের সুযোগ ছিল প্রিমিয়ারে ওঠার। অন্যদিকে প্রিমিয়ারে নাম লেখাতে এ ম্যাচে বড় ব্যবধানে জয়ের বিকল্প ছিল না ব্যাংকের সামনে। উল্টো হেরেই বসেছে ব্যাংক।

এই জয়ে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল নবাগত সাইফ স্পোর্টিং। ১৩ ম্যাচে ইয়ংমেন্সের পয়েন্ট ২৪। আজ চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে শেষ ম্যাচে জিতলে ইয়ংমেন্স চ্যাম্পিয়ন হবে। হারলে বা ড্র করলে সাইফ চ্যাম্পিয়ন। তবে এ ম্যাচে হার বা ড্র চলবে না চট্টগ্রাম মোহামেডানের। তাদের চাই জয়। নইলে আবির্ভাবেই বিদায় নিতে হবে চ্যাম্পিয়নশিপ থেকে।