প্রিয় প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো। গোলবন্যা বইয়ে দেওয়া ছাড়া দুজনের মধ্যে মিল সামান্যই। পরশু চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ শেষে দুজনকে অবশ্য একই বিন্দুতে মেলাল ওই গোলই। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি এখন রোনালদোর চেয়ে ১ গোলে এগিয়ে। তবে ইউরোপের ক্লাবশ্রেষ্ঠত্বের আসরে জার্মান ক্লাবের বিপক্ষে দুজনই করেছেন সমান ১৪ গোল। শুধু তা-ই নয়, বায়ার্ন মিউনিখের জালে মেসি-রোনালদো দুজনের গোলই ৪টি। কোনো একটি দেশের ক্লাবের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোল মেসি-রোনালদোরই। এর আগে জার্মান ক্লাবের বিপক্ষে রুদ ফন নিস্টলরয় ও ইতালিয়ান ক্লাবের সঙ্গে রাউল গঞ্জালেজ করেছিলেন ১৩টি করে গোল। মেসি ১৪ গোল করেছেন লেভারকুসেন (৬), বায়ার্ন (৪), স্টুটগার্ট (৩) ও ব্রেমেনের (১) সঙ্গে। রোনালদোর গোলের হিসাবটা এ রকম—শালকে (৭), বায়ার্ন (৪) ও ডর্টমুন্ডের (৩)।