প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় প্রতিপক্ষকে পেয়ে আবার জ্বলে উঠল বাংলাদেশ। বঙ্গবন্ধু গোল্ড কাপে শ্রীলঙ্কাকে হারাল ৪-২ গোলে। ফিফা-স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের এটা ১১তম জয়। বাংলাদেশের কাছে শ্রীলঙ্কার চেয়ে বেশি হেরেছে শুধু একটি মাত্র দল—নেপাল। নেপালিদের ১২ বার হারিয়েছে বাংলাদেশ। তবে নেপালের বিপক্ষে বাংলাদেশের এক ডজন জয় ২০ ম্যাচে পাওয়া। অন্যদিকে শ্রীলঙ্কাকে ১১ বার হারাতে ম্যাচ খেলতে হয়েছে ১৬টি। এই ১৬ ম্যাচের ৩টিতে হেরেছে বাংলাদেশ, নেপালের কাছে হার ৬ ম্যাচে। বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ ৬ ম্যাচ জিতেছে পাকিস্তানের বিপক্ষে। সবচেয়ে বেশি জয়ের মতো বাংলাদেশ সবচেয়ে বেশি গোলও দিয়েছে নেপালকে (২৬টি)। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের গোল ২৫টি। বাংলাদেশ সবচেয়ে বেশি ২৪টি ম্যাচ খেলেছে ভারতের বিপক্ষে, সর্বোচ্চ হারও তাদের সঙ্গে (১১)।