প্রিয় শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ডটা তাঁরই ছিল। উয়েফা চ্যাম্পিয়নস লিগে নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। পরশু এমিরেটসে আর্সেনালের বিপক্ষে জোড়া গোল করে সেই রেকর্ডটা আবার ছুঁয়েছেন লিওনেল মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড আর্সেনালের বিপক্ষে পাঁচ ম্যাচে করেছেন ৮ গোল। মেসি চ্যাম্পিয়নস লিগে ৮ গোল করেছেন এসি মিলানের বিপক্ষেও। তবে ইতালিয়ান দলটির বিপক্ষে আট ম্যাচ খেলেছেন মেসি। এই রেকর্ডে অবশ্য মেসি নিঃসঙ্গ নন, সঙ্গী আছেন একজন। বেলারুশের বাতে বরিসভের বিপক্ষে শাখতার দোনেৎস্কের ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইজ আদ্রিয়ানোও করেছেন ৮ গোল। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে পরপর দুই ম্যাচেই এই ৮ গোল করেছিলেন আদ্রিয়ানো।