প্রিয় সমর্থকের সম্মানে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের মাঝামাঝি সময়ে এসে নতুন করে ‘হোম’ জার্সি উন্মোচন করেছে এয়ারড্রিওনিয়ানস। জার্সির নকশাটা একটু অন্য রকম। যেখানে স্পনসরের নাম লেখা থাকে, সেখানে আছে এক বৃদ্ধের ছবি ও অটোগ্রাফ।

ওই বৃদ্ধ ছিলেন ক্লাবের একজন সমর্থক। শুধু সমর্থক বললে ভুল হবে। পাগলাটে সমর্থক যাকে বলে, ঠিক তা-ই ছিলেন। নাম মার্ক অ্যালিসন। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মেনে কিছুদিন আগে মারা যান অ্যালিসন। তাঁকে সম্মান জানাতেই এই জার্সি বানিয়েছে স্কটিশ ক্লাবটি।

২০১৪ সালে ক্যানসার ধরা পড়ে অ্যালিসনের। চিকিৎসক তখন বলেছিলেন, সময় আর তিন মাস। অ্যালিসন তবু লড়াই চালিয়ে গেছেন। ক্যানসারকে বুড়ো আঙুল দেখিয়ে বেঁচেছিলেন বছর দুয়েক। তবে শেষ পর্যন্ত জীবন-মৃত্যুর লড়াইয়ে অবশ্যম্ভাবী হার মানতে হয়েছে।

তাঁকে এভাবে সম্মান জানানোয় খুশি অ্যালিসনের বোন জুলি টিমনস, ‘অসাধারণ, মার্ক অনেক খুশি হতো। স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। যদি ও আজ দেখতে পেত...!’ গোলডটকম।