প্রীতি ম্যাচ খেলেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাক-মৌসুম প্রস্তুতিতে রিয়াল মাদ্রিদ এখন কানাডার মন্ট্রিয়লে। সেখান থেকে জিনেদিন জিদানের দল যাবে যুক্তরাষ্ট্রে। সেখানেই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে তিনটি প্রীতি ম্যাচ খেলবে রিয়াল। প্রতিবছরই প্রাক-মৌসুমে বিশ্ব সফরে বের হয় ইউরোপের বড় দলগুলো। প্রশ্ন জাগতেই পারে, কী দরকার এত ঘোরাঘুরির? নিজেদের একাডেমিতেই তো প্রস্তুতি সেরে নিতে পারে তারা। কারণটা আর্থিক, শুধু তিনটি ম্যাচ খেলেই রিয়াল যেমন পাচ্ছে ১২ মিলিয়ন ইউরো। গত মৌসুমের তুলনায় অঙ্কটা একটু কমই। গতবার চীন ও অস্ট্রেলিয়ায় চারটি প্রীতি ম্যাচ খেলে ২০ মিলিয়ন ইউরো পেয়েছিল স্প্যানিশ দলটি। লা লিগার শিরোপাজয়ী দলের প্রাইজমানিও এর চেয়ে কম! মার্কা।