প্রীতি ম্যাচও সহজ নয়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনে ১৯-২৩ জুলাই এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। এর আগে নেপালে ও কাতারে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন হেমন্ত-জুয়েল রানারা। আজ বাংলাদেশ প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলবে নেপাল অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বেলা ৩-১৫ মিনিটে শুরু হবে খেলা।
কোচ অ্যান্ড্রু ওর্ডের প্রথম আন্তর্জাতিক ম্যাচ এটি। জয় দিয়েই শুরুটা করতে চান এই অস্ট্রেলিয়ান। কাঠমান্ডুতে সংবাদ সম্মেলনে কাল জানিয়েছেন, ‘প্রত্যেক কোচই জিততে চায়। আমার ছেলেরাও জেতার লক্ষ্যে মাঠে নামবে। যদিও এই ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না। প্রীতি ম্যাচে অনেক উন্নতি করার সুযোগ থাকে। আমরা ম্যাচটিকে তাই হালকাভাবে নিচ্ছি না।’