প্রীতি ম্যাচের দলে নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন কোপা আমেরিকার ম্যাচে। অক্টোবরে খেলতে পারবেন না বিশ্বকাপ বাছাইপর্বের চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে। তবে সেপ্টেম্বরে কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে ২৪তম সদস্য হিসেবে নেইমারকে দলে রেখেছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা।
গলার প্রদাহে ভুগতে থাকায় সেভিয়ার বিপক্ষে খেলা হয়নি বার্সার ব্রাজিলিয়ান তারকার। দুঙ্গা নেইমারের ফিটনেসটা দেখে নিতে চান, ‘দেখা যাক, কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগেই ও ম্যাচ খেলার মতো অবস্থায় ফিরতে পারে কি না। আমরা অবশ্য এরই মধ্যে যেকোনো পরিস্থিতির জন্য দলে একজন অতিরিক্ত খেলোয়াড় নিয়েছি।’ নেইমারের অপরিহার্যতাও জানেন ব্রাজিল কোচ, ‘আমরা দেখতে চাই ওকে নিয়ে ও ওকে ছাড়া দল কেমন করে। সময় কম। আমরা বিকল্পগুলো নিয়ে কাজ করে দেখতে চাই। কোনো কোচই ওকে দলের বাইরে রাখবে না।’ গোলডটকম।