প্রেসবক্সে ঝড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসবক্সে ঝড় শব্দজোড়া ক্রীড়া সাংবাদিকেরা কম ব্যবহার করেনি। মাঠের যেকোনো আলোচিত ঘটনা প্রেসবক্সেও ছুঁয়ে যায়। সাংবাদিকদের মধ্যেও শোরগোল ফেলে। তবে আক্ষরিক অর্থেই প্রেসবক্সে ঝড় কী হতে পারে, সেটাও চাক্ষুষ হয়ে গেল।

ফেডারেশন কাপের ম্যাচ কাভার করতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে থমকে গেলেন ক্রীড়া সাংবাদিকেরা। এ কী অবস্থা প্রেসবক্সের! চিরচেনা প্রেসবক্স বিধ্বস্ত। গুঁড়িয়ে গেছে সামনের অংশের কাচ। কাজ করার ডেস্কও ক্ষতিগ্রস্ত। মেঝেময় ছড়িয়ে আছে কাচের গুঁড়ো। গত রাতে বয়ে যাওয়া তীব্র ঝড়ে বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে স্টেডিয়ামের প্রেসবক্সে।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস আশ্বস্ত করেছেন খুব শিগগিরই প্রেসবক্সের পুরোনো চেহারা ফিরিয়ে আনা হবে, ‘আমরা সবকিছু দেখে গেলাম। কীভাবে এটি দ্রুত সংস্কার করে সাংবাদিকদের কাজের পরিবেশ ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা নেওয়া হবে।’