প্লাতিনির পাশে কনমেবলও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরবর্তী ফিফা সভাপতি হিসেবে মিশেল প্লাতিনির পক্ষে এবার বাজি ধরা যেতেই পারে। ইউরোপের পর দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশনও (কনমেবল) যে কাল প্লাতিনির প্রতি তাদের সমর্থন জানিয়ে দিয়েছে! ‘আমরা বিশ্বাস করি প্লাতিনির একজন দারুণ সভাপতি হওয়ার সব রকম যোগ্যতা আছে। তিনি অসাধারণ একজন মানুষ, ফুটবলের জন্য অনেক ভালো কিছুই করতে পারবেন’—বললেন কনমেবল সভাপতি আনহেল নাপুত। এএফপি।