প্লাতিনির সঙ্গে হাত মেলালেন না 'ক্ষুব্ধ' রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লাতিনিকে এড়িয়ে গেলেন রোনালদো!
প্লাতিনিকে এড়িয়ে গেলেন রোনালদো!

ক্রিস্টিয়ানো রোনালদোকে চটানোর ফল গত বছর হাতেনাতে টের পেয়েছিলেন সেপ ব্ল্যাটার। গোল উদ্‌যাপন করতে গিয়ে ব্ল্যাটারকে উদ্দেশ করে বিদ্রুপের ‘জেনারেল স্যালুট’ ঠুকেছিলেন রোনালদো। ফিফা বাধ্য হয়েছিল ব্যালন ডি’অরের ভোটাভুটির তারিখের মেয়াদ বাড়াতে, নতুন করে রোনালদোকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে। খোদ ফিফা সভাপতি যেখানে কল্কে পাননি, উয়েফা সভাপতি কি পারবেন? এবার মিশেল প্লাতিনিকেও নিজের মতো করে ‘জবাব’টা দিয়ে দিলেন রোনালদো।
এবারের কারণটাও একই। সেই ব্যালন ডি’অর। ফরাসি কিংবদন্তি প্লাতিনি মন্তব্য করেছিলেন, বিশ্বকাপের বছরে সেরা খেলোয়াড়ের পুরস্কারটা বিশ্বকাপের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই হওয়া উচিত। সেটি পাওয়া উচিত জার্মানির কারো। মানে কিনা, এবারের ফিফা বর্ষসেরার জন্য রোনালদোকে তিনি উপযুক্ত মনে করছেন না। গত অক্টোবরে প্লাতিনির এই মন্তব্য রিয়াল শিবিরে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছিল।
সেই মন্তব্যের পর গতকালই প্রথম মুখোমুখি হলেন রোনালদো আর প্লাতিনি। ফিফা ক্লাব বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পাশে দাঁড়িয়ে ছিলেন প্লাতিনি। আর রোনালদো মঞ্চে প্রবেশ করেছিলেন কোচ কার্লো আনচেলত্তির পর। পেরেজের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আনচেলত্তি কথা বলছিলেন প্লাতিনির সঙ্গে। রোনালদো তখন পেরেজের আলিঙ্গন থেকে ছাড়া পাওয়ার পর আর প্লাতিনির জন্য অপেক্ষা করেননি। করমর্দন না করে প্লাতিনিকে এড়িয়ে চলে যান তিনি। প্লাতিনি​ এক পলকে তাকিয়ে রোনালদোর এই এড়িয়ে যাওয়া দেখেন।
এটাই কি প্লাতিনিকে রোনালদোর জবাব?

ভিডিও দেখুন: