প্লে-অফেও তাজিকদের পেল বাংলাদেশ
তাজিকিস্তানের সঙ্গ ছাড়তেই পারছে না বাংলাদেশ। ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে একই গ্রুপে খেলা দল দুটি আবারও মুখোমুখি হচ্ছে ২০১৯ এশিয়ান কাপের বাছাইপর্বের প্লে-অফের প্রথম রাউন্ডে। কাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্লে-অফের ড্র-ই নিশ্চিত করেছে বাংলাদেশ-তাজিকিস্তানের মুখোমুখি হওয়া। হোম অ্যান্ড অ্যাওয়ে প্লে-অফ প্রথম রাউন্ডের ম্যাচ আগামী ২ ও ৭ জুন।
এই রাউন্ডে জয়ী দলগুলো সরাসরি উঠে যাবে বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে। পরাজিত দলগুলোও বাছাইপর্বের ২৪ দলের অংশ হওয়ার আরেকটি সুযোগ পাবে। পরাজিত পাঁচটি দেশ ও ভুটান, এই ছয় দল আগামী ৬ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর খেলবে দ্বিতীয় প্লে-অফ রাউন্ড। এই রাউন্ডের জয়ী তিন দলও উঠবে তৃতীয় রাউন্ডে। প্রথম প্লে-অফ পেরোতে না পারলে বাংলাদেশকে দ্বিতীয় প্লে-অফে খেলতে হবে ভুটানের সঙ্গে। তথ্যসূত্র: এএফসি ওয়েবসাইট।
এশিয়ান কাপ ২০১৯ সূচি
কোয়ালিফায়ার্স প্লে-অফ ১
তাইপে-কম্বোডিয়া
মালদ্বীপ-ইয়েমেন
বাংলাদেশ-তাজিকিস্তান
মালয়েশিয়া-তিমুর
ভারত-লাওস
কোয়ালিফায়ার্স প্লে-অফ ২
মালদ্বীপ/ইয়েমেন-ভারত/লাওস
বাংলাদেশ/তাজিকিস্তান-ভুটান
মালয়েশিয়া/তিমুর-তাইপে/কম্বোডিয়া