প্লেট চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগ ছিল বয়সভিত্তিক দুটি বিভাগেই দিনটিকে নিজেদের করে নেওয়ার। কিন্তু মালয়েশিয়ায় সুপার মক কাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১২ বিভাগের প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৩ বিভাগে হয়েছে রানার্সআপ।
কাল প্লেট পর্বের ফাইনালে অনূর্ধ্ব-১২ বিভাগের ছেলেরা ৩-০ গোলে হারিয়েছে মালয়েশিয়ার ক্লাব সিআইএমবি-ওয়াইএফএ ক্লাবকে। বাংলাদেশের পক্ষে ১টি করে গোল করেছে তপু, আরাফাত ও মেহেদী। এই জয়ে অনূর্ধ্ব-১২ বিভাগে ২০ দলের মধ্যে নবম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৩ প্লেট পর্বের ফাইনালে বাংলাদেশ দল ৩-১ গোলে হেরেছে থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেডের কাছে। এই ম্যাচে জিহানের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বাংলাদেশই। কিন্তু গোল দিয়েও শেষ পর্যন্ত সেটি ধরে তো রাখতেই পারেনি, উল্টো দ্বিতীয়ার্ধে হজম করে তিন তিনটি গোল।