প্লেট ফাইনালে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়ালালামপুর মাতাচ্ছে বাংলাদেশের একদল কিশোর ফুটবলার। পরশু ব্রাজিলের বিখ্যাত করিন্থিয়ানস ক্লাবের কিশোরদের ২-১ গোলে হারিয়ে চমক দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল। কাল ক্রোয়েশিয়ার নামী ক্লাব ডায়নামো জাগরেবকে ৩-১ গোলে হারিয়ে তারা উঠে গেছে সুপার মক কাপের প্লেট পর্বের ফাইনালে।
৫১ মিনিটে অমিত এগিয়ে দেয় বাংলাদেশকে, ডায়নামো ১-১ করে ৬২ মিনিটে। ৭০ মিনিটের ম্যাচের শেষ মুহূর্তে অধিনায়ক ফাহিম ও সাকিব গোল করে ছিনিয়ে এনেছে জয়। লাল-সবুজের খুদে প্রতিনিধিরা আজ ফাইনালে লড়বে থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেডের সঙ্গে। ওদিকে কাল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১২ বিভাগেও ছিল জয়ের দিন, ফিলিপাইনের গ্লোবাল এফসির বিপক্ষে বাংলাদেশের ছেলেরা জিতেছে সহজেই (৩-০)।