প্লেটের সেমিতে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় অনুষ্ঠানরত সুপার মক কাপের প্লেট পর্বের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দল। গতকাল প্লেট পর্বের কোয়ার্টার ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে মালয়েশিয়ান টাইগার্সকে। কাল মালয়েশিয়ার প্যানাসনিক ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচের ২ মিনিটে আরিফের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪৬ মিনিটে দলের দ্বিতীয় গোলটি জিহানের।
আজ সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।