পয়েন্ট হারাল বলিভিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার ৪ পয়েন্ট কেড়ে নিয়েছে ফিফা। অবৈধ খেলোয়াড় খেলানোর শাস্তি হিসেবেই কাল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই শাস্তি দিয়েছে বলিভিয়াকে। গত সেপ্টেম্বরে পেরু ও চিলির বিপক্ষে প্যারাগুয়েতে জন্ম নেওয়া নেলসন কাবরেরা নামের এক ফুটবলারকে নামিয়েছিল বলিভিয়া। প্যারাগুয়ের হয়ে একটি ম্যাচ খেলা কাবরেরা ফিফার বিধি ভেঙে খেলেছেন বলিভিয়ার হয়ে। পেরুকে হারিয়েছিল বলিভিয়া, চিলির সঙ্গে করেছিল ড্র। কিন্তু এখন শাস্তি হিসেবে ওই দুই ম্যাচে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে পেরু ও চিলিকে। ফিফার সিদ্ধান্তে বেশি লাভ হলো চিলির। গোল ব্যবধানে আর্জেন্টিনাকে টপকে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পাঁচে উঠে এসেছে টানা দুবারের কোপা আমেরিকা-জয়ীরা। ফিফা, এএফপি।