প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল ফেডারেশন ভবনে হামলা ও ভাঙচুরের কারণে গত তিন দিন বন্ধ ছিল চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল লিগ। কাল থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবারও শুরু এই লিগে ইয়ংমেন্স ফকিরেরপুল আলমগীরের দেওয়া একমাত্র গোলে হারিয়েছে ওয়ারী ক্লাবকে। লিগে এটি তাদের দ্বিতীয় জয়। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে ফকিরেরপুল। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে বাংলাদেশ পুলিশ।