ফন গালের খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা নিয়ে কয়েক দিন আগে থেকেই খুব উত্তেজিত ছিলেন ট্রুস। হতেই হবে। স্বামী লুই ফন গাল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ। তাঁর স্ত্রী বলে ম্যানচেস্টার ডার্বিটা তাঁকে তো একটু ছুঁয়ে যাবেই! তো ট্রুস রোমাঞ্চটা ভাগাভাগি করেছিলেন তাঁর হেয়ারড্রেসার ডনের সঙ্গে। কিন্তু বলেই বুঝলেন, ভুল করেছেন। ডন যে তাঁর শত্রুপক্ষ, ম্যানচেস্টার সিটির সমর্থক! হেরে গেলে উল্টো খোঁচা শুনতে হবে। ব্যাপারটা অজানা থাকেনি লুই ফন গালের কাছেও। তখন কিছু বলেননি। তবে পরশু ৪-২ গোলে ডার্বি জেতার পর ডনকে একটা খোঁচা দিয়েছেন ইউনাইটেড কোচ। ম্যানচেস্টার ইউনাইটেড টিভিতে ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই ঘটনাটা উল্লেখ করে পরে বলেছেন, ‘দুঃখিত ডন, সেরা দলটাই জিতেছে।’ স্বস্তি ফিরেছে নিশ্চয়ই ট্রুসেরও। মিরর।