ফন গালের চেয়েও খারাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুই ফন গালের সময়টার চেয়ে যাতে ভালো করে দল, সে জন্যই তো হোসে মরিনহোকে কোচ করে নিয়ে আসা। কিন্তু আসলেই কি মরিনহোর অধীনে ফন গালের সময়ের চেয়ে ভালো করছে ম্যানচেস্টার ইউনাইটেড? প্রিমিয়ার লিগে এ মৌসুমে মরিনহোর অধীনে ২৯ ম্যাচ খেলেছে রেড ডেভিলরা। ১৪ জয়, ১২ ড্র আর তিন হার মিলিয়ে ৫৪ পয়েন্ট। ফন গালের প্রথম মৌসুমে ২৯ ম্যাচ শেষে ইউনাইটেডের পয়েন্ট ছিল ৫৬। শেষ পর্যন্ত ওই মৌসুমে চতুর্থ হয়েছিল ফন গালের দল। এবার এখন পর্যন্ত মরিনহোর দল আছে পাঁচ নম্বরে। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ৪ পয়েন্ট এগিয়ে ইউনাইটেডের চেয়ে। বাকি ৯ ম্যাচে এ ব্যবধান ঘুচিয়ে চারের মধ্যে আসাটা কিন্তু সহজ হবে না মরিনহোর দলের জন্য। গোলডটকম।