ফন গালের প্রাপ্তির রাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সপ্তাহে লিগে একটি ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড, তাতে তাদের লাভ ১৪ পয়েন্ট! অবাক হচ্ছেন? ম্যাচ জিতে ৩ পয়েন্ট পেয়েছে লুই ফন গালের দল। কিন্তু বাকি ১১ পয়েন্ট কোত্থেকে এল? এই ১১ পয়েন্ট আসলে যত না ইউনাইটেডের লাভ, তার চেয়ে বেশি সেরা চারের দৌড়ে থাকা প্রতিদ্বন্দ্বী দলগুলোর ক্ষতি।
ঘরের মাঠে হুয়ান মাতার গোলে ওয়াটফোর্ডকে হারিয়ে সেরা চারে থাকার সম্ভাবনা উজ্জ্বল করেছে পাঁচে থাকা ইউনাইটেডের। কিন্তু এই জয় ফন গালের জন্য আরও মধুর হয়ে গেছে পয়েন্ট তালিকায় তাদের ওপরে থাকা সব দলই পয়েন্ট হারানোয়। নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হেরেছে লিভারপুলের মাঠে, ঘরের মাঠে আর্সেনাল ২-১ গোলে হেরেছে সোয়ানসি সিটির কাছে, আর টটেনহাম ১-০ গোলে হেরেছে ওয়েস্ট হামের মাঠে। শীর্ষে থাকা লেস্টার সিটিও আগের দিন ড্র করেছে ওয়েস্ট ব্রমের মাঠে। এএফপি।